খবরটি   বার পড়া হয়েছে
শওকত হোসেন করিম>>>ফটিকছড়িতে সনাতনী সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দূর্গাপূজার প্রাক্কালে শুভ মহালয়া অনুষ্ঠিত হযেছে। আজ (সোমবার) কেন্দ্রীয় কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বি.টি.এফ.এল’র আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী। 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন চৌধুরীর সভাপতিত্বে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন, শ্রী মৎ স্বামী সজলানন্দ গিরী মহারাজ । বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, অধ্যাপক নারায়ন চৌধুরী, হিন্দু ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা সভাপতি দিলীপ মজুমদার, পৌর কাউন্সিলার গোলাপ মওলা গোলাপ,বাবু শিমুল ধর, উজ্জল ধর। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাষ্টার রতন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, মাষ্টার প্রদীপ চৌধুরী, সমীর কান্তি পাল ও মাষ্টার রনজিৎ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি দিলীপ মজুমদার ব্যক্তিগত ভাবে দুঃস্থ্য ২ শতাধীক লোকের মাঝে বস্ত্র বিতরণ করেন ।








একটি মন্তব্য পোস্ট করুন

Blogger