খবরটি বার পড়া হয়েছে
---------------------------------------------
একজন অসহায় ওস্তাজের সহায়তায় এগিয়ে আসুন
হযরত মাওলানা ইয়াকুব সাহেব। ভূজপুর কাজিরহাট মাদরাসার শিক্ষক। আমার শ্রদ্ধাবাজন ওস্তাজ। কোরআন শরীফ, দোয়া দরূদ, প্রাথমিক পড়াশুনা এবং সাময়ীক তাহরীর (লেখা সুন্দর করণ) করেছি হুজুরের নিকট। আমাকে খুব মুহাব্বাত করতেন। বহু আলেম ওলামা, হাফেজ, ক্বারী, মুফতি-মুহাদ্দিসের ওস্তাজ তিনি।
উপরের জামাতের কিতাবাদী না পড়ালেও বিশেষ করে আমাদের এলাকার দুই/তিন যুগের সমস্ত আলেমের ওস্তাজ তিনি।
আজ তিনি অসুস্থ। বিছানাকে সঙ্গী করেছেন। উপার্জন সক্ষম কেউ নাথাকায় অর্থনৈতিক অবস্থা মোটেও ভালনা। বলতে গেলে অসম্ভব দরিদ্র। বহু আলেমের ওস্তাজ টাকার অভাবে বিনাচিকিৎসায়, না না এভাবে একজন শিক্ষক কষ্ট পেতে পারেনা।
ওনার চিকিৎসা করা, খোজ খবর নেওয়া স্থানীয়, কাছের দূরের সবার আমি মনে করি নৈতিক দায়ীত্ব।
বিশেষ করে, ভূজপুরস্থ হুজুরের প্রাক্তন ছাত্র ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সবাই হুজুরের চিকিৎসা সহযোগীতায় এগিয়ে আসুন।
দেশে-বিদেশে সবাই, হুজুরের এই সংবাদটি একে অপরের নিকট পৌঁছে দিন। আসুন সবাই, হাত বাড়ায়, প্রমাণ করি, মানুষ মানুষের জন্য।
আপনার এক বেলার নাস্তা খরচে চিকিৎসা পাবে একজন অসুস্থ শিক্ষক
আসুন না, সবাই নিজ নিজ সামর্থ্য অনুপাতে সাহায্য করে একজন জাতির অভিভাবক পিতৃতুল্য শিক্ষকের চিকিৎসা সেবায় এগিয়ে আসি।
আপনার ১০০/৫০০/১০০০ টাকা তাঁর পরিবারের নিকট এই মুহুর্তে লাখ টাকার সমপরিমাণ। তাই আমার প্রিয় ওস্তাদ হিসেবে সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি নিম্নে হুজুরের ছেলের বিকাশ নাম্বার দেওয়া হয়েছে উক্ত নম্বরে আপনার সাহায্য পাঠিয়ে অশেষ নেকী অর্জন করবেন। ভাই যদি আপনার কোন আপনজন হত, তাহলে কী বসে থাকতে পারতেন?
সহযোগীতা সংক্রান্ত যোগাযোগ :-
হুজুরের ছেলে ফয়জুল্লাহ : +88 01834 681514 (বিকাশ পার্সোনাল)

একটি মন্তব্য পোস্ট করুন
Blogger Facebook