খবরটি বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে নানা প্রতিবন্ধকতা আরোপ করা হলেও বরাবরের মত এবারও তারা ভালো করেছেন।
২০১৫-১৬ শিক্ষাবর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবারও সেরা ৩ এর তালিকায় রয়েছে মাদ্রাসা শিক্ষার্থী। এবার সেরা দ্বিতীয় হয়েছেন মাদ্রাসা ছাত্র। গতবার প্রথম স্থানে ছিল মাদ্রাসা ছাত্র।
মঙ্গলবার সকালে ঢাবির খ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নূর হোসেন নয়ন। তার প্রাপ্ত মোট স্কোর ১৮৩.৪৪। দ্বিতীয় হয়েছেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র মো. রিজাত হোসেন। তার মোট প্রাপ্ত স্কোর ১৮৩.২০। তৃতীয় হয়েছেন চট্টগ্রাম কামাল উদ্দিন চৌধুরী কলেজের ছাত্র জামির উদ্দিন। তার মোট প্রাপ্ত স্কোর ১৮১.৯৪।
পাশকৃত শিক্ষার্থীদের আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ওয়েবসাইটে চয়েজ ফর্ম পূরণ করতে হবে। উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কোটার ফরম ১৪ থেকে ২৬ অক্টোবর এর মধ্যে কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। বিষয় মনোনয়ন এবং সাক্ষাৎকার শুরু হবে আগামী ৮ নভেম্বর রোববার থেকে। ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ২৬ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। পরীক্ষার বিস্তারিত ফলাফল এবং অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ২৯ হাজার ৬৪৫জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে ৪ হাজার ৩৫১জন উত্তীর্ণ হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন
Blogger Facebook