খবরটি বার পড়া হয়েছে
শওকত হোসেন করিম>>> আসন্ন ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হলেন ফটিকছড়ি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সাম্পাদক ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সদস্য ছাত্রনেতা মো: হাসান উদ্দিন টুটুল।
আজ (মঙ্গলবার) সন্ধা ৭টায় তিনি এক বিশাল মোটরসাইকেল বহর নিয়ে সভাপতি পদে মনোয়নপত্র সংগ্রহ করেন। এই সময় তার হাতে মনোয়নপত্র প্রদান করেন ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাহেদুল আলম সাহেদ ও যুগ্ন আহ্বায়ক মাইনুল করিম সাওকি। মো: হাসান উদ্দিন টুটুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে ও দেশনেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার লক্ষে কাজ করে যাচ্ছি। আমি সকলের দোয়া প্রার্থী।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রভাবশালী ছাত্রনেতা সাজ্জাদুল আলম বলেন, আগামী ১২ অক্টোবর ফটিকছড়ি পৌরসভা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলন উপলক্ষে পৌরসভা ছাত্র নেতা-কর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। সম্মেলন সুন্দর ও সার্থক করতে সর্বাতœক চেষ্টা চালাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন
Blogger Facebook