খবরটি বার পড়া হয়েছে
ভৌগোলিক উপাত্ত:
ভূজপুর ইউনিয়নের আয়তন: ১৩,৩১১ একর (৫৩,.৮৭বর্গ কিলোমিটার)।
অবস্থান:
উত্তরে: নারায়ণহাট ইউনিয়ন।
পূর্বে: মানিকছড়ি উপজেলা এবং ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়ন।
দক্ষিণে: হারুয়ালছড়ি ইউনিয়ন।
পশ্চিমে: সীতাকূণ্ড সংরক্ষিত বনাঞ্চল।
যোগাযোগ
| ভূজপুর ইউনিয়ন | |
|---|---|
| স্থানাঙ্ক: ২২.৭৫১১° উত্তর ৯১.৭৩৬৬° পূর্ব |
ব্যবস্থা:
ভূজপুর ইউনিয়নের উপর দিয়ে সড়ক ও জনপথ বিভাগের অধীনে একটি আঞ্চলিক মহাসড়ক গিয়েছে। আঞ্চলিক মহাসড়ক R151 (৪৮ কিমি দীর্ঘ) পেলাগাজীর দীঘির মোড় হতে কাজিরহাট, নারায়নহাট এবং হেয়াকোঁ হয়ে বারৈয়ারহাটে গিয়ে ঢাকা চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাথে মিলিত হয়েছে। এছাড়াও ১৬ কিলোমিটার দীর্ঘ নাজিরহাট-কাজিরহাট সড়ক এবং ৮.৬৪ কিলোমিটার দীর্ঘ কাজিরহাট-গাড়িটানা সড়ক সড়ক-যোগাযোগের গুরুত্তপূর্ণ মাধ্যম হয়ে আছে।
একসময় নৌকা যোগে চট্টগ্রাম শহর হতে মালামাল আনা নেয়ার জন্য হালদা নদী নৌ-পথ হিসেবে ব্যবহৃত হতো। চাকতাই থেকে মাল বোঝাই করে নৌকা আসতো কাজিরহাট পর্য্যন্ত। স্থল যোগাযোগ ব্যবস্থা সুলভ হওয়ায় এবং হালদার নাব্যতা কমে যাবার দরুন নৌ-যোগাযোগ কমে এসেছে।
ভূজপুর প্রায় গ্রামীণফোন, একটেল এবং বাংলালিংকের নেটওয়ার্কের আওতায় রয়েছে। ইউনিয়নের বেশির ভাগ এলাকায় মোবাইল ফোন এবং ইন্টারনেট ব্যবহার ও সুলভ।
চা শিল্প:
ভূজপুর ইউনিয়নের প্রাকৃতিক পরিবেশ চা উৎপাদনের জন্য যথেষ্ট চমৎকার। এই ইউনিয়নে তিনটি চা বাগান রয়েছে।যথা,
- আচিয়া চা বাগান
- কৈয়াছড়া চা বাগান
- মোহাম্মদ নগর চা বাগান
শিক্ষা:
| ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ |
শিক্ষা প্রতিষ্টান :
ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ
ভূজপুর মডেল উচ্চ বিদ্যালয়
ভূজপুর ইউনিয়নে ১ টি কলেজ, ৩ টি ঊচ্ছ বিদ্যালয়, ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩ টি বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় এবং ২০টি মাদ্রাসা আছে।
কলেজ :
- ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ
উচ্চ বিদ্যালয় :
- ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ
- ভূজপুর মডেল উচ্চ বিদ্যালয়
- পশ্চিম ভূজপুর পাবলিক উচ্চ বিদ্যালয়
সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ভূজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়
- গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ভূজপুর শরীয়তুল উলুম প্রাথমিক বিদ্যালয়
- আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ভূজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ভূজপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম কৈয়া গাছুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সিংহরিয়া গাছুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
ইতিহাস:
বলা হয়ে থাকে বর্তমান পশ্চিম ভূজপুর গ্রাম এবং সংলগ্ন গ্রামের জমিদার কোন এক ভোজ রাজার নামে ঐ ইউনিয়নটার নাম ভূজপুর হয়েছে কিন্তু তার কোন উপযুক্ত প্রমান পাওয়া যায়নি।পশ্চিম ভূজপুর গ্রাম নিবাসী মধ্যযুগীয় আবদুল মজিদ পণ্ডিতের রচিত পুঁথিতে ও একই ইতিহাস বিবৃত হয়েছে।
চেয়ারম্যানদের তালিকা
- হামিদুর রহমান ( ভারপ্রাপ্ত)
- শফিউল আলম নুরী (২০০৩- অদ্যাবধি)
- নুরুল আলম আযাদ (১৯৭৪-৭৭, ১৯৮৭-১৯৯২ এবং ১৯৯৮-২০০৩)
- রজি আহমদ চৌধুরী (১৯৭৭-১৯৮৭ এবং ১৯৯২-১৯৯৭)
- হাফেজ শামসুদ্দিন (১৯৬২-১৯৭১)
- মৌলানা ফজুলুল করিম (১৯৫৪-১৯৬২)
- কাজি দেলোয়ার হোসেন (দেলা মিয়া) ১৯৫৪ পুর্ববর্তি
হাট ও বাজার:
কাজিরহাট, মির্জার হাট ও ফকিরহাট ভূজপুর ইউনিয়নের উল্লেখযোগ্য বাজার।
গ্রাম এবং মৌজা:
গ্রাম :
ভূজপুর ইউনিয়নে গ্রামের সংখ্যা ১৩টি। গ্রামগুলো হচ্ছে, পূর্ব ভূজপুর, পশ্চিম ভূজপূর, মিরের খীল, আজিমপুর, আমতলী, সিংহরিয়া, কোটবাড়িয়া, হরিণা, পাগলীছড়ি, রোসাইংগা ঘোনা, পূর্ব কৈয়া পুকিয়া, পশ্চিম কৈয়া পুকিয়া, জংগল কৈয়া পুকিয়া।
মৌজা:
এই ইউনিয়নে মৌজার সংখ্যা ১১টি। মৌজাগুলো হচ্ছে, পূর্ব ভূজপুর, পশ্চিম ভূজপূর, আজিমপুর, আমতলী, সিংহরিয়া, কোটবাড়িয়া, হরিণা, পাগলীছড়ি, পূর্ব কৈয়া পুকিয়া, পশ্চিম কৈয়া পুকিয়া, জংগল কৈয়া পুকিয়া।
নদ নদী:
এই ইউনিয়নের প্রধান নদী হালদা নদী। এছাড়াও ছোট খাট খাল এবং ঝর্ণার মধ্যে আছে ফটিকছড়ি খাল, হরিণা ছড়া, পাগলী ছড়া আর বাগনালা ছড়া। এই ইউনিয়নের একটি ঝর্ণা ফটিকছড়ি খালের নামানুসারে ফটিকছড়ি উপজেলার নামকরণ হয়েছে।
দর্শনীয় স্থান:
- ভূজপুর জমিদার বাড়ি এবং ফাঁসির ঘর, পূর্ব ভূজপুর।
- মং রাজার দীঘি, পশ্চিম ভূজপুর।
- হালদা রাবার ড্যাম।
- ফটিকছড়ি নদীর উৎপত্তিস্থল সীতাকুন্ড পাহাড়।
কৃতী ব্যক্তিত্ব:
- জমিদারকবি কাজি হাসমত আলী (জন্ম-১৮৩২-, পূর্ব ভূজপুর) চিন ফগপুরশাহ কাব্যের রচিয়তা
- কবি আবদুল মজিদ পন্ডিত (জন্ম- পশ্চিম ভূজপুর) পুঁথি লেখক।
- লেখক ওয়ারেস ফকির (জন্ম- পূর্ব ভূজপুর)
- মাওলানা সুলতান আহমদ (জন্ম-১৯১৯ মৃত্যু-১৯৯৬, পূর্ব ভূজপুর)
- মাওলানা গোলামুর রহমান (জন্ম- পূর্ব ভূজপুর)

একটি মন্তব্য পোস্ট করুন
Blogger Facebook