খবরটি বার পড়া হয়েছে
বৃহস্পতিবার বেলা সাড়ে বারটার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন
সংগঠনটির নেতারা।
বুধবার সকাল থেকে আটদফা দাবিতে চট্টগ্রামে ধর্মঘট পালন করে আসছিল সংগঠনটি।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সিএনজি অটোরিকশা বেবিটেক্সি মালিক-চালক ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন নগর পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। তিনি তাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
বৈঠকে শেষে বেলা সাড়ে ১২টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংগঠনটির নেতারা।

একটি মন্তব্য পোস্ট করুন
Blogger Facebook