খবরটি বার পড়া হয়েছে
চট্টগ্রাম, 13 অক্টোবর (সিটিজি টাইমস): ফেসবুকে ডিজলাইক বাটনের জন্য যারা অনেকদিন ধরে অপেক্ষা করছিলেন, তাদের অপেক্ষার পালা শেষ হলো বলে। তবে এখানে কিছুটা দূরদর্শিতার পরিচয় দিয়েছে। সরাসরি ডিজলাইক বাটন যুক্ত না করে ভিন্ন ভিন্ন ছয়টি ইমোজি যুক্ত করেছে। ফলে স্ট্যাটাস অনুযায়ী প্রতিক্রিয়া দেখানো যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ছয়টি ইমোজি হলো- Love, Haha, Yay, Wow, Sad, Angry।
আপাতত স্পেন এবং আয়ারল্যান্ডের ব্যবহারকারীদের জন্য এই ফিচারটি চালু করা হয়েছে। এই দুই দেশের ফেসবুক ব্যবহারকারীরা কোন পোস্টে লাইক দেওয়ার সময় সেখানে একটি ছোট পপ-আপের মাধ্যমে লাইকের পাশাপাশি বাকি ইমোজিগুলো প্রদর্শন করা হচ্ছে। তবে অন্যান্য দেশে কবে নাগাদ এই ফিচার পাওয়া যাবে, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
গত মাসে এক প্রশ্নোত্তর পর্বে ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ডিজলাইক বাটন চালুর ঘোষণা দিয়েছিলেন। অনেক ব্যবহারকারীই ডিজলাইক বাটন চালু করতে ফেসবুককে আহ্বান জানিয়েছে, এমন কথাও বলেন তিনি। তবে এই ঘোষণা দেওয়ার পর অনেকেই এর বিরোধিতা জানাতে শুরু করে। কারণ ডিজলাইক বাটন থাকলে এর অপব্যবহার হতে পারে, দাবি তাদের। তবে ফেসবুক যেভাবে ডিজলাইক বাটন নিয়ে এলো, তাতে আর কারও আপত্তি থাকবে বলে মনে হয় না।
তথ্যসূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ও টেকক্রাঞ্চ

একটি মন্তব্য পোস্ট করুন
Blogger Facebook